WHAT’S HOT NOW

Business

Theme images by kelvinjay. Powered by Blogger.

Social Bar

Footer1

Footer2

Facebook

Search This Blog

Blog Archive

Fashion

3/Fashion/post-per-tag

Beauty

3/Beauty/post-per-tag

Videos

3/Food/recent-videos

Banner4

Business

3/Business/big-col-left

Header Ads

Header ADS

Nature

3/Nature/post-grid

Comments

3/recent-comments

Subscribe Us

Custom Widget

3/Business/post-per-tag
game news

Music

3/Music/post-grid

Popular Posts

Life & style

Games

Sports

‘পাকিস্তানের বোলিং ভালো হলে ব্যাটিং খারাপ হয়, ব্যাটিংটা ভালো হলে ফিল্ডিং হয় যাচ্ছেতাই’

‘পাকিস্তানের বোলিং ভালো হলে ব্যাটিং খারাপ হয়, ব্যাটিংটা ভালো হলে ফিল্ডিং হয় যাচ্ছেতাই’


খেলা ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩






হতাশ বাবর আজম



টানা তিন ম্যাচে হার। ভারত, অস্ট্রেলিয়ার পর কাল আফগানিস্তানের বিপক্ষেও হেরেছে পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চেই পাকিস্তানকে প্রথম ওয়ানডেতে হারাল আফগানিস্তান। অষ্টম মোকাবিলায় এই প্রথম। হারটা শেল হয়ে বিঁধছে পাকিস্তানের বুকে। সমালোচনা চারদিকে। সমালোচনাটা শুরু হয়েছিল ভারতের বিপক্ষে হার দিয়েই। আফগানদের বিপক্ষে হারের পর সেই সমালোচনাটাই যেন চারদিক দিয়ে ঘিরে ধরেছে পাকিস্তান দলকে। বাবর আজমের অধিনায়কত্বও প্রশ্নের মুখে। কাল আফগানদের বিপক্ষে হারের ধরনটাও বড় একটা প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে পাকিস্তান দলকে নিয়ে।








পাকিস্তানের বোলিং কাল হয়েছে যাচ্ছেতাই




বাবর নিজেই সতীর্থদের পারফরম্যান্স নিয়ে বিরক্ত। সেটিই কাল ম্যাচ শেষে বলেছেন তিনি। পাকিস্তান অধিনায়ক বিশ্বকাপে সর্বশেষ তিন ম্যাচে পাকিস্তানের বাজে পারফরম্যান্সের একটা বড় কারণও খুঁজে পেয়েছেন, ‘আমরা একসঙ্গে সব বিভাগে ভালো করতে পারছি না। যখন বোলিং ভালো হয়, তখন ব্যাটিং খারাপ হয়, ব্যাটিং ভালো হলে ফিল্ডিং হয় যাচ্ছেতাই।’


বাংলাদেশ যেখানে আফগানিস্তান ও নেদারল্যান্ডসের কাতারে

 

বাংলাদেশ যেখানে আফগানিস্তান ও নেদারল্যান্ডসের কাতারে


আবিদুল ইসলাম ঢাকা

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩



এই বিশ্বকাপে কোন জায়গায় এক বিন্দুতে মিলেছে বাংলাদেশ, আফগানিস্তান ও নেদারল্যান্ডস দল?


বক্ষ হইতে বাহির হইয়া আপন বাসনা মম/ ফিরে মরীচিকা সম।/ বাহু মেলি তারে বক্ষে লইতে বক্ষে ফিরিয়া পাই না।

বাংলাদেশের এবারের বিশ্বকাপটা যেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মরীচিকা’ কবিতার এ তিনটি লাইনের মতোই কাটছে। ম্যাচ জয়ের যে ইচ্ছা নিয়ে মাঠে খেলতে নামেন সাকিব আল হাসানরা, সে ইচ্ছা মরীচিকার মতো কোথায় মিলিয়ে যায়! ব্যাটসম্যানরা ভালো রান করা আর শতকের ইচ্ছা নিয়ে মাঠে নামেন, বোলাররাও থাকেন ভালো কিছু করার আশায়, সে–ও যেন মায়াবী মরীচিকা হয়েই আছে এখনো।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত চারটি করে ম্যাচ খেলে ফেলেছে সব কটি দল। ১০ দলের বিশ্বকাপ। ৭টি দলের ব্যাটসম্যানদের কেউ না কেউ শতকের দেখা পেয়েছেন। শতক না পেয়ে এক বিন্দুতে থাকা তিন দল বাংলাদেশ, আফগানিস্তান ও নেদারল্যান্ডস। তিন দলই আবার পেয়েছে একটি করে জয়।


দুর্দান্ত কত ‘রানজীবী’, তবু কেন মাঝের ওভারে এত ধস

 

দুর্দান্ত কত ‘রানজীবী’, তবু কেন মাঝের ওভারে এত ধস


আবিদুল ইসলাম ঢাকা

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩





 ভারতের বিপক্ষে সিরাজের বলে বোল্ড হন বাবর আজম। পাকিস্তানের ইনিংসে ধসের শুরু এখান থেকেই। সেই ম্যাচে ২ উইকেটে ১৫৫ রান থেকে পাকিস্তানের ১৯১ রানে অলআউট হয়ে যাওয়া নিয়ে সমালোচনা কম হয়নি



দলগুলোর দিকে একবার তাকানো যেতে পারে—পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা। পরাশক্তি এই দলগুলোয় কী দুর্দান্ত সব ‘রানজীবী’ই না আছেন! নামগুলো একবার পড়ে নেওয়া যেতে পারে—বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, স্টিভ স্মিথ, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জো রুট, জশ বাটলার, রেসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হাইনরিখ ক্লাসেন, ধনাঞ্জয়া ডি সিলভা, চারিত আসালাঙ্কা।


জয় গোস্বামী সমুদ্রে পা ডুবিয়ে ছপছপ কবিতায় যেমনটা লিখেছেন—সমুদ্রে পা ডুবিয়ে ছপছপ/ যে-ধীবর হাঁটে/ মাথার টোকাটি উল্টে ধ’রে/ যে পায় টুপটাপ উল্কা। চাঁদ। কবিতার এই মৎস্যজীবীর মতো নিজেদের ক্যারিয়ার-টোকায় কত রান এখন পর্যন্ত জমা করেছেন এই রানজীবীরা। টুপটাপ মেরেছেন কত ছয় আর চার! মাছ ধরতে ধরতে এক সকালে জয় গোস্বামীর সেই মৎস্যজীবী হঠাৎই অকালে আর বেঘোরে হারিয়ে যায়—সমুদ্রের ছাদ ফুটো ক’রে একটি উষায় তার মাথাটি আগুন লেগে ফাটে। এর কারণটাও সহজ আর সরল—তোমার ধৈর্যের ভাঙে বাঁধ।


এবারের ওয়ানডে বিশ্বকাপে মহারথী রানজীবীদের অবস্থা যেন ঠিক এমনই। রান ‘ধরতে ধরতে’ হঠাৎই বাবর, লাবুশেন, রুটদের মাথাটি আগুন লেগে ফাটে। ধৈর্যের বাঁধ ভেঙে বাবর হঠাৎই আউট হয়ে ফেরেন মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে। লাবুশেন সামলাতে পারেন না রবীন্দ্র জাদেজার ঘূর্ণি। মুজিব উর রেহমানের স্পিনে খাবি খান রুট, বাটলার সামলাতে পারেন না নাভিন উল হককে!